Categories: বিনোদন

মিমের সাথে ডিভোর্স! ইন্ধন খুঁজছে সিদ্দিক

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ। অন্যদিকে স্ত্রী মডেল ও অভিনেত্রী মারিয়া মিমও শোবিজ পরিচিত। তিনি দীর্ঘদিন ধরেই মডেলিংয়ের সঙ্গে জড়িত। এই দম্পতির সংসারে রয়েছে সাড়ে ছয় বছরের একটি ছেলে সন্তান। দীর্ঘ সময়ের মনোমালিন্য রুপ নিতে যাচ্ছে ডির্ভোসে। এমনটাই বিডি২৪লাইভকে জানিয়েছেন সিদ্দিকুর রহমানের স্ত্রী মারিয়া মিম।

মিম বিডি২৪লাইভকে বলেন, তার সঙ্গে (সিদ্দিকুর) বনিবনা না হওয়ায় আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সে আমার ক্যারিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলছে প্রতিনিয়ত। সে চায় না আমি আমার ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করি। কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। মাঝখানে অনেকদিন কাজ করতে পারিনি। বেশকিছু দিন ধরে আবারও কাজে ফেরার চেষ্টা করছি। কিন্তু এখন আমার প্রতিটা কাজে সে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আমাকে কোন কাজ করতে দিচ্ছে না। আমি যেখানেই কাজ করতে যাই, সেটা জানার পর সেখানে সে না করে দিচ্ছে।

মিম বলেন, গতকাল রানা মাসুদ পরিচালিত ‘এসকেবি কুকওয়ার’র বিজ্ঞাপনচিত্রে আমার কাজ করার কথা ছিল। পরিচালকের সাথে আমার কথাবার্তা সবকিছুই চূড়ান্ত এবং ডেটও দেওয়া ছিল। কিন্তু হুট করে পরিচালক আমাকে কিছু না বলে সেখানে অন্য একজনকে নিয়ে কাজটি করে। পড়ে জানতে পারি কাজটি সিদ্দিক করিয়েছে। এটা খুব অন্যায় হয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে আমার অভিযোগের শেষ নেই। কিন্তু একটা পরিচালক আমার ডেট নিয়ে এমনটা করতে পারেন না।

আমরা জানি আপনার সাড়ে ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার বিষয়ে কি ভাবছেন? বিডি২৪লাইভ’র এমন প্রশ্নের জবাবে মিম বলেন, আপাতত আমি সন্তান নিয়ে ভাবছি না। সময় বলে দিবে সন্তান কার কাছে থাকবে।

অন্যদিকে মিমের এমন সিদ্ধান্তের ভিত্তিতে বিডি২৪লাইভ থেকে যোগাযোগ করা হয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাথে। তিনি আমাদের একান্তে জানান তাদের দীর্ঘদিনের সংসার আর মিমের এই সিদ্ধান্ত নেয়ার বিষয়ে।

সিদ্দিকুর বিডি২৪লাইভকে বলেন, ২০১২ সালে আমাদের বিয়ে হয়। আমাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। এই মুহূর্তে কেন মিম এমন সিদ্ধান্ত নিচ্ছে আমার জানা নেয়। তবে আমি বলবো তার এমন সিদ্ধান্ত ভুল। আমার বাসায় থেকে খালুর বাসায় যাওয়ার নাম করে গেছে এরপর থেকেই তার মানসিকতা পরিবর্তন। কে বা কারা তার পিছনে ইন্ধন দিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে মিমকে জানাতে চায়, আমি তার সাথে বসতে চাই। আমাকে নিয়ে তার সমস্যাগুলো আমি শুনতে চাই।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago