মোবাইলে কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরেই বসে পড়েন তিনি। সাপগুলির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান গীতা। থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা স্বামীর সঙ্গেই ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে তিনি খেয়ালই করেননি কখন একজোড়া সাপ ঘরে ঢুকে পড়েছে তাঁদের। গীতাদেবীর বাড়িতে যে বিছানা পাতা তাতে একটি প্রিন্টেড চাদর পাতা ছিল। ওই চাদরের উপরেই উঠে পড়ে ২ টি সাপ। বুধবার ভারতের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে।
ফোনে কথা বলতে বলতেই নিজের ঘরে ঢোকেন গীতা। ছাপা চাদরে মিশে থাকায় বিছানায় যে আসলে ২ খানা সাপ বসে আছে তা টেরও পাননি গীতা। কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরেই বসে পড়েন তিনি। সাপগুলির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান গীতা।
পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলতে চলতেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা গীতার ঘরে ফিরে এলে বিছানায় সাপ দু’টিকে দেখতে পান। ক্ষুব্ধ প্রতিবেশীরা সাপ দু’টিকে পিটিয়ে মেরে ফেলে।
ভেটেরিনারি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গীতা যখন বুঝতে না পেরে সাপের উপরে বসে পড়েন সেই সময় আসলে সাপগুলি সঙ্গমরত অবস্থায় ছিল।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…