Categories: বিনোদন

নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘বনের পাপিয়া’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভির বিশেষ নাটক ‘বনের পাপিয়া’ প্রচার হবে আজ রাত ৮টায়।

কাজী নজরুল ইসলামের মূলগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন শ্রাবণী ফেরদৌস। পরিচালনা করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি, খায়রুল টিপু, তৃষ্ণা সরকার, রাসেল রাজ, মাধবী লতা, জাকিয়া প্রমুখ।
মি. মিত্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। ১ বছর হলো রমলার সাথে তার বিয়ে হয়েছে। এই ১ বছরে মি. মিত্র রমলাকে যতটা চিনেছে, তার চেয়ে অচেনা অংশই যেন বেশি। ভীষণ অভিমানী, একরোখা স্বভাবের মেয়ে রমলা। সে আপন মনে, আপন ভুবনে থাকতে ভালোবাসে। মি. মিত্র যেন স্ত্রীকে ভয় করেই চলেন। কেননা রমলা শ্বশুরবাড়িতে আসার সময় প্রচুর অর্থ, সম্পত্তি নিয়ে এসেছে। এমনকি চাকরিটাও রমলার বাবার দেওয়া। রমলাকে তিনি তার আপন ভুবনে থাকতে বাঁধা দেন না। কিন্তু মাঝে মাঝে বিরক্তিও যে লাগে না তা নয়, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কিঞ্চিত মনমালিন্য হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago