ফাইনালে সাকিবরা

আইপিএল এর ফাইনালে পৌঁছে গেল সাকিবের দল হায়দরাবাদ। টান টান উত্তেজনার ম্যাচে ১৩ রানের জয় অর্জন করলো সানরাইজার্স হায়দারাবাদ।

ফাইনালে যাওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে ১৭৫ রানের লক্ষ্য ছূঁড়ে দিয়েছিল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার রাতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। মাঠে নেমে ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান ওপেনিংয়ে ৫৬ রান করে সূচনাটা মোটামুটি ভালোই করেছিলেন। অষ্টম ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহা আউট হন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দারাবাদ।

মিডল অর্ডারে সাকিব আল হাসানের ২৮ ও শেষ দিকে রাশিদ খানের মাত্র ১০ বল থেকে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৭৪ রান করে হায়দারাবাদ।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ২৪ বল থেকে চারটি চার হাঁকিয়ে মোট ২৮ রান করেন।

হায়দারাবাদের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ঋদ্ধিমান সাহা ২৭ বলে ৩৫, ধাওয়ান ২৪ বল থেকে ৩৪ রান করেন। কলকাতার বোলারদের মধ্যে কুলদীপ যাদব নেন দুটি উইকেট।

শেষের টর্নেডো ইনিংস দলকে পৌনে দুইশ রানে নিয়ে যান রশিদ। মাত্র ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে দুর্দান্ত এই ইনিংস খেলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

আজকের ম্যান অব দ্য ম্যাচ রশিদ খান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago