ভারত-বাংলাদেশ সম্পর্ক পদ্মা, মেঘনা ও যমুনার মতোই ১৯৭১ সাল থেকে দৃঢ় ও বহমান রয়েছে

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পদ্মা, মেঘনা ও যমুনার মতোই ১৯৭১ সাল থেকে দৃঢ় ও বহমান রয়েছে। অতীতে অনেক জল গড়িয়েছে এবং ভবিষ্যতেও গড়াবে, তবে আমি মনে করি দু’দেশের মধ্যকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।

আজ শুক্রবার এখানে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মমতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামকে একই বৃন্তের দু’টি ফুল উল্লেখ করে বলেন, এই দুই মহান কবিকে বাদ দিয়ে যেমন বাংলা ভাবা যায় না, তেমনি ভারত-বাংলার ক্ষেত্রেও তাই।
মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক চমৎকার এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বিশ্ব ভারতি ক্যাম্পাসে বাংলাদেশ ভবন নির্মাণ করার জন্য বিশ্ব ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দু’দেশের জন্য একটি পবিত্র স্থান হয়ে থাকবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তার সরকার নজরুলের নামে বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, চেয়ার এবং পবিত্র স্থানের নামকরণ করেছে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু ভবনও স্থাপন করতে চাই। বাসস।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago