২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০০

‘অল্প সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার’

Google+ Pinterest LinkedIn Tumblr +

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। আইজিপি শনিবার রাতে এ কথা বলেন।

শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মনজুরুল ইসলাম সুন্দরগঞ্জে তাঁর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

শহীদুল হক বলেন, এমপি লিটন বাসায় ফেরার পর টহল পুলিশকে বিদায় করে দেন। এরপর পরই এই খুনের ঘটনাটি ঘটে। এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত।   লিটন জামায়াত–শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এলাকার সাধারণ লোক ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, খুনের সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে।

Share.

Comments are closed.