২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৬

এবার পতিতার চরিত্রে অপর্না

Google+ Pinterest LinkedIn Tumblr +
মালতী একজন পতিতা, সত্ মায়ের ঘরে বেড়ে ওঠা তার। সংসারে উপার্জনের কোনো লোক নেই। তাই সু্ন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান পতিতাদের তালিকায়। কখনো কখনো রাস্তায়, রেল লাইনের পাশে কখনো সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় নতুন নতুন খদ্দেরের সঙ্গে। আর এর সঙ্গে যুক্ত থাকে কয়েকজন দালাল চক্র। কোনো এক ঘটনায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বাসায়। সেখানে গিয়ে মালতী দেখতে পান একজন পাগলের সঙ্গে সময় দিতে হবে। এটি কী করে সম্ভব? মালতি প্রশ্ন করলে পাগলটির বাবা বলেন, তার ছেলেটি একটি মেয়েকে ভালোবাসত যে আজ তার জীবনে নেই। যত টাকা লাগে সে দিবে কিন্তু তাকে কয়েক মাস তার সঙ্গে থাকতে হবে। এদিকে সম্রাট নামে একজন মালতীকে ভালোবাসে। মালতী বলতেই সে পাগল। তাই তো সম্রাট বিয়ের বাজার করে সামনে এসে দাঁড়ায় মালতীর। কী করবে মালতী? এমনই গল্প নিয়ে

 

নাট্যনির্মাতা দীপু হাজরার পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘মালতী’। এতে অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন খান, নিশু প্রমুখ। নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে অপর্ণা বলেন, এই নাটকের গল্পটি একেবারেই ভিন্নধর্মী। আর আমার চরিত্রটিও ছিল চ্যালেঞ্জিং। কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে। আগামীকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
Share.

Comments are closed.