ঢাকা: জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার, লাইক কিংবা কমেন্ট করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (গণমাধ্যম) এ কে এম শহিদুর রহমান।

বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে তিনজন বাংলাদেশি একটি ভিডিও বার্তা ছেড়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

বাংলাদেশ পুলিশ এ ভিডিওর সত্যতা নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও এটি শেয়ার না করতে বলেছে। পুলিশ বলেছে, এটি যে বা যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটির বিষয়ে জানতে চাইলে এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও আইসিটি অ্যাক্ট অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে ওই তিন যুবকের পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাইট একটি টুইটে কথিত বাংলাদেশি আইএস যোদ্ধার ভিডিও বার্তার কথা জানায়। সাইটের দাবি অনুযায়ী, ওই তিন বাংলাদেশি সিরিয়ার রাকায় জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধা। টুইটে তাঁদের তিনজনের ছবি দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা। অন্য দুজনের চেহারা স্পষ্ট দেখা যায়। এদের একজনকে আবু ঈসা আল বাঙালি ও আরেকজনকে আবু খালিদ আল বাঙালি নামে পরিচয় দেওয়া হয়েছে। তৃতীয় জনের নাম উল্লেখ করা হয়নি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago