২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৮

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের অঙ্গীকার মরণোত্তর দেহদানের

Google+ Pinterest LinkedIn Tumblr +

মেডিকেলে গবেষণার কাজে ব্যবহারের জন্য মরণোত্তর দেহদান করার অঙ্গীকার করেছেন ভারতে বসবাসরত লেখিকা তসলিমা নাসরিন। নিজের ফেসবুক একাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস) এ গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করে এসেছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে। কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।’
Share.

Comments are closed.