২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৯

পরপারে হঠাত পাড়ি জমালেন অভিনেত্রী,সাংবাদিক তাজিন আহমেদ

Google+ Pinterest LinkedIn Tumblr +

অসময়ে চলে গেলেন ছোটপর্দার একসময়ের আলোচিত অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

এর আগে তাজিন আহমেদের শারীরীক অবস্থা জানিয়ে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ বলেন, মেসিভ মেসিভ কার্ডিয়াক এরেস্ট হওযায় তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছে চিকিৎসকরা। তাকে যখন আমাদের হাসপাতালে আনা হয় তখেই তার অবস্থা ছিল গুরুতর।

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক তাজিন আহমেদ। তবে বেশ কয়েক বছর ধরে শোবিজে অনুপস্থিত তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে তাজিন আহমেদ ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Share.

Comments are closed.