আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ পড়লেন অবিশ্বাস্য ফর্মে থাকা ইকার্দি

ইন্টার মিলানের হয়ে অবিশ্বাস্য ফর্মে থাকা মাওরো ইকার্দিকে বাদ দিয়ে রাশিয়া ফুটবল বিশ্বকাপের জন্য সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।
৩৪ ম্যাচে ২৯ গোল করে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ইকার্দি মন গলাতে পারেনি আর্জেন্টিনার কোচের। আর মেসির জায়গায় খেলা পাওলো দিবালার সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে ঠিকই জায়গা করে নিয়েছেন।
ইনজুরির কারণে আর্জেন্টিনার দলে পাওয়া নিয়ে সংশয় ছিল লুকাস বিলিয়ার। কিন্তু আর্জেন্টিনার ফিজিওর সবুজ সিগন্যাল পেয়ে তাকে দলে রেখেছেন কোচ সাম্পাওলি। তাছাড়া আক্রমণভাগে মাত্র দু’জন স্ট্রাইকারকে রেখেছেন তিনি। ইনজুরি থেকে বিশ্বকাপের আগে সেরে উঠবেন আগুয়েরো। সঙ্গে রয়েছেন গঞ্জালো হিগুয়াইন।
এবার আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা।
গোলকিপার : সার্জিও রোমেরো, উইলি কাবায়েরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মার্কাদো, ক্রস্টিয়ান আনসালদি, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফাজিও, মার্কস রোহো, নিকোলাস তালিয়াফিকো, মার্কস আকুনিয়া, এডুয়ার্ডো সালভিও।
মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, এঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি মেজা।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, ক্রিস্টিয়ান পাভন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago