মন্ত্রীর মেয়ে বিয়ে করলেন ইমরান এইচ সরকার

শনিবার রাতে রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজন সারা সম্পন্ন ইমরান এইচ সরকার ও নন্দিতার বিয়ে।

এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবির, নারী অধিকার কর্মী শিপ্রা বসু উপস্থিত ছিলেন। গণজাগরণ মঞ্চে ইমরানের বেশ কয়েকজন সহযোদ্ধাও ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে কনের বাড়িতে হাজির হন বর।   বিয়ের আসরে ইমরানের গায়ে ছিল সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। আর কনে নন্দিতা এসেছিলেন কাতানে সেজে।

ফেব্রুয়ারিতে ফেসবুকে ইমরান লিখেছিলেন, বাবা-মায়ের দুশ্চিন্তা কমাতে তিনি বিয়ে করছেন ২০১৬ সালেই। আর বছরের শেষভাগে এসে ২২ ডিসেম্বর আরেক পোস্টে ইমরান বলেন, তিনি আছেন ভালো কিছুর অপেক্ষায়।

রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago