২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:১১

চট্টগ্রামে নির্ধারিত তারিখ সকাল ১১ টা থেকে হকার ফুটপাতে বসতে পারবেন

Google+ Pinterest LinkedIn Tumblr +

আগামী ২৭ মে (রোববার) থেকে সকাল ১১টা থেকে সেহেরির আগ পর্যন্ত ফুটপাতে হকাররা ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক দিক বিবেচনায় এ সুযোগ দেয়া হয়েছে। এ সময় হকাররা খাট চৌকি বসিয়ে হকাররা ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সোমবার দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে হকার্স নেতাদের বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

হকার্স নেতাদের বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, ইতোমধ্যে কর্পোরেশনের পক্ষ থেকে হকার্সদের তালিকা করে আইডি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু হকার সংগঠনগুলো তাদের তালিকা ও তথ্য উপাত্ত যথা সময়ে সরবরাহ না করায় এই কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, নগরীর সকল ফুটপাতে পেভমেন্ট টাইলস বসানোর পর মার্কিং করে দেয়া হবে।

মার্কিংকৃত নির্দিষ্ট স্থানে হকাররা ব্যবসা পরিচালনা এবং ভ্যানের মাধ্যমে ব্যবসা পরিচালনারত হকারদের তাদের ভ্যানের নিবন্ধন ও কি কি সামগ্রী বিক্রী করা হবে তা ভ্যানে টাঙিয়ে রাখতে হবে বলে জানান।

মেয়র রমজানের পর যে সমস্ত হকাররা এখনো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত হননি তাদেরকে উচ্ছেদ করা হবে বলেও উল্লেখ করেন।

সভায় চসিক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, মনিরুল হুদা, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.