ক্ষমতার অপব্যবহারের দায়ে দুদকের ২ কর্মকর্তা বরখাস্ত

দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দুজন হলেন- খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম ইকবাল ও দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পারিচালক বীর কান্ত রায়। এদের মধ্যে গত ২০ মে সহকারী পরিচালক এস এম শামীম ইকবালকে স্থায়ী বরখাস্ত এবং একই অপরাধে সোমবার ২১ মে সহকারী পরিচালক বীর কান্ত রায়কে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য  গন্মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, এস এম ইকবাল খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত অবস্থায় গত ২০১৫ সালের দায়েরকৃত একটি দুর্নীতির মামলার তদন্ত কর্মকর্তার হিসেবে দায়িত্ব পান। মামলার চার্জশীট তৈরির পর তিনি এক বছরের বেশি সময় সেটা আদালতে দাখিল না করে নিজের কাছে রেখে দেন। দুদকের বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ মে তাকে দুদকের চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। এ বরখাস্ত আদেশের ফলে তিনি চাকরি থেকে অবসরের কোনো সুবিধা পাবেন না।
অন্যদিকে সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরে কর্মরত সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে এক বছরের বেশি (৩৮৪ দিন) সময়ক্ষেপণ করেন। দুদক কর্তৃপক্ষের বিভাগীয় তদন্তে প্রমাণ পাওয়া যায় যে, বীর কান্ত রায় কোনো না কোনভাবে আসামি দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত কার্যক্রমে বিলম্ব করেছেন। এ অপরাধে আজ চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘দুদক কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে না যায়, তা’ নিশ্চিত করতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদকে প্রাতিষ্ঠানিক অনুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago