Categories: বিনোদন

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।আগামী ২২ মে থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে আবার অভিনয়ে ফিরবেন তিনি।প্রায় দুই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা।মাতৃত্বজনিত কারণে অনেক ওজন বেড়েছিল অপুর।ওজন কমিয়ে নিজেকে বদলে এরপর ক্যামেরার সামনে আসছেন তিনি।এফডিসি ও এর আশে পাশে টানা তিন দিন শুটিং করবেন অপু।
শুটিংয়ে ফেরা নিয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘অনেক দিন পরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি।এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য।এই লটে আমি চার দিনের শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকিং অংশের শুটিং করব।এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে আসছি।এক মাসের মধ্যে বাকি ২০ ভাগ কভার করতে পারব।ঈদের পর আরো নতুন দুটি সিনেমার কাজ শুরু করব।এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।তবে খুব বেশি সিনেমায় কাজ করব না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago