৩ মামলায় হাইকোর্টে জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন

তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট এ আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি ইত্তেফাককে বলেন, নিম্ন আদালতে এসব মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছিলাম। কিন্তু জামিন আবদনের শুনানি গ্রহণ করলেও অধিকতর শুনানির জন্য রাখা হয়েছে।  যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে দেখা যায় না। এ কারণে হাইকোর্টে আমরা জামিন চেয়েছি।
কুমিল্লার ২টি নাশকতার এবং নড়াইলের একটি মানহানির মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন খালেদা জিয়া। বিচারপতি এম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে জামিন আবেদন শুনানির জন্য অনুমতি চান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আদালত আবেদন দাখিলের অনুমতি দেন বলে জানান কায়সার কামাল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago