অ্যাম্বুলেন্সবিভিন্ন দাবিকে সামনে রেখে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। সব ধরনের অ্যাম্বুলেন্স মালিক সমিতি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শনিবার, ৩১ ডিসেম্বর, রাত ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানা গেছে। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে না পাওয়া অব্দি ধর্মঘট চালিয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সমিতির কর্তাব্যক্তিরা।
ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ‘বিআরটিএ থেকে অ্যাম্বুলেন্সকে রুট পারমিট দেওয়া হয় না, তবু রাস্তায় বের হলেই পুলিশ সার্জেন্টরা রুট পারমিট দেখতে চান। বিআরটিএ থেকে যদি আমাদেরকে পারমিট না দেওয়া হয়, তাহলে আমরা তা কিভাবে দেখাব। এ নিয়ে বিভিন্ন সময়ে মামলা এবং হয়রানি করা হয় আমাদের। আবার বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা দেয়- অ্যাম্বুলেন্স কেন সিএনজি করা হয়েছে। রাস্তায় বের হলেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকার পর্যন্ত মামলা করা হয় আমাদের বিরুদ্ধে। এছাড়া পুলিশ সার্জেন্টদের দুর্ব্যবহার, নগদ টাকার কারবারসহ আরও অনেক বিষয় নিয়ে ক্ষুব্ধ আমরা।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছিলাম। তবে অতি সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর থেকে এ হয়রানি আরও বেড়ে গেছে। এসব কারণে আমরা শনিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। মূলত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্জেন্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েই এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’
রোগীদের আশু ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের কোনও মহল থেকে যদি আমাদের ডাকা হয়, আমাদের অভিযোগ শুনে যদি তারা এসব সমস্যার সমাধান দেওয়ার আশ্বাসও দেন, তাহলে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নেব।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…