Categories: জাতীয়

রাতে দেশে ফিরেছেন সৌদিতে নির্যাতনের শিকার ৮৩ নারী গৃহকর্মী

গৃহকর্মের কাজ করতে সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এমন ৮৩ নারী আজ শনিবার দেশে ফিরছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

শনিবার রাত ৯ টা ২০ মিনিটে তাদের বহনকারী এয়ার এরাবিয়া এয়ারওয়েজ ঢাকায় পৌঁছায়।

ফিরে আসা এই দলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে ফিরছেন ১২ জন। কর্মীরা সবাই নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) আশ্রয় নিয়ে ছিলেন।

এর আগে গত মার্চে ফিরেছেন ২৩ জন নারী।

গত চার বছরে সৌদি আরবে নারী গৃহকর্মী যাওয়ার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭ বছরে ৫ হাজারের কিছু বেশি নারী সৌদি গিয়েছিলেন। এরপর ২০১৫ সালে যান ২১ হাজার জন, ২০১৬ সালে ৬৮ হাজার, ২০১৭ সালে ৮৩ হাজার। আর চলতি বছরের প্রথম দুই মাসে গিয়েছেন ১৬ হাজারের বেশি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago