২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | রাত ১২:১০

বসুন্ধরা শপিং মলে অভিযান চালাতে গিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের গাড়ী ঘেরাও

Google+ Pinterest LinkedIn Tumblr +
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেয়া শতাধিক আইফোন সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শনিবার এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে, মোবাইল ফোন জব্দ করায় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের ঘেরাও করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। ঈদ মার্কেটে রাস্তা অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মো. জিয়াউদ্দিন ও র?্যাব-২ এর একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বসুন্ধরা শপিং মলে অভিযান চালানো হয়। অভিযানে লেবেল-১, লেবেল-৫ ও লেবেল-৬ এর কয়েকটি মোবাইল ফোন বিক্রির দোকানে তল্লাশি চালিয়ে আইফোন-১০ ও আইফোন-১০ এক্স মডেলের শতাধিক আইফোন সেট জব্দ করা হয়। কাগজপত্র যাচাই করে পরবর্তীতে এসব ফোনের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযানে জানানো হয়।
এসময় কাজী মো. জিয়াউদ্দিন সাংবাদিকদের বলেন, জব্দ হওয়া এসব আইফোনের প্রতিটির আনুমানিক বাজারদর এক লাখ টাকা। প্রতিটি আইফোন সেট থেকে ৩৫-৪০ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
Share.

Comments are closed.