চট্টগ্রামের সীতাকুন্ডে এক আনসার কর্তৃক গাড়ির ড্রাইভারকে মারধর করার মহাসড়কে তুলকালাম

সীতাকুণ্ড ওজন নিয়ন্ত্রণ (স্কেল) এর আনসার বাহিনী কর্তৃক একটি গাড়ির ড্রাইভারকে মারধর করার কারণে স্কেল অফিসে ব্যাপক ভাংচুর চালানো ফলে দুই ঘণ্টা ধরে মহাসড়ক রোড ব্যারিকেটের সুষ্টি হয়েছে।
জানা যায়, গত শনিবার সকাল ১০টায় বড় দারোগারহাট ওজন নিয়ন্ত্রণ স্কেলে একটি ট্রাক ওজন করার সময় ওজন সঠিক-বেঠিক নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আনসার সদস্যরা ট্রাক ড্রাইভার ও হেলপারকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে মহাসড়ক অবরোধ সৃষ্টি করে এবং ওজন স্কেলে ও অফিসে ব্যাপক ভাংচুর করে। ভেঙে গুড়িয়ে ফেলা হয় ওজন স্কেলের সমস্ত মূল্যবান যন্ত্রপাতি।
এদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান গাড়ির ড্রাইভার অভিযোগ করে বলেন, নিয়মিত ওজনের মাল গাড়িতে থাকলেও ওজন স্কেলের নিয়ন্ত্রণকারীরা প্রতিদিন বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত টাকা দাবি করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করলে ওজন স্কেলের লোকজন ড্রাইভারদেরকে ভীষণ মারধর করে। আজও তারা একই কায়দায় ওজনের অতিরিক্ত টাকা দাবি করলে প্রতিবাদ করায় আনসার সদস্যরা তাদের এক ড্রাইভার ও হেলপারকে মারধর করে। সে কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্থানীয়রাও ওজন স্কেলে কর্মরত লোকদের এ ধরনের দুর্নীতির ব্যাপারে অভিযোগ করেছেন। ওজন স্কেলে বিক্ষোভকারী গাড়ির ড্রাইভারও হেলপার এবং আনসার সদস্যদের সাথে সংঘর্ষ চলাকালে দুই ঘণ্টাব্যাপী উভয় দিকে যানজটের সৃষ্টি হয়ে রোড ব্যারিকেট লেগে থাকে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ ব্যাপারে মডেল থানার ওসি মো. ইফতেখার হাসান জানান, তিনি ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং এখনো সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন রাখেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আহসান হাবিব, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর মো. মাসুদ আলম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আহমেদ।
সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, উক্ত ঘটনায় ড্রাইভাররা ব্যাপক ভাংচুর করে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago