রাজস্থানের কাছে হেরে আইপিএল থেকে ছিটকে গেল কোহলিরা

রাজস্থান রয়্যালসের কাছে ৩০ রানে হেরে চলতি আইপিএলে খেতাব জয়ের লড়াই থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে ৪টি গুরুত্বপূর্ন উইকেট নিয়ে বিরাট কোহলিদের বিদায় নিশ্চিত করেছেন রাজস্থান স্পিনার শ্রেয়স গোপাল। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে চারটি উইকেট নেন রয়্যালসের এই কর্নাটকি স্পিনার৷

টসে জিতে প্রথম ব্যাট করে কোহলিদের সামনে ১৬৫ রানের লক্ষ্য রেখেছিল রাজস্থান রয়্যালস। বাঁচা মরার ম্যাচে রান তারা করতে নেমে ১৯.২ ওভারে ১৩৪ রানে অল-আউট হয় রয়্যাল চ্যালেঞ্জার্স।

ওপেনিং ব্যাট করতে এসে ব্যর্থ হন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ৯ বল খেলে ৪ রান করে গৌতমের বলে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন ভারতীয় অধিনায়ক। ৩৫ বলে ৫৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারেননি চ্যালেঞ্জার্সদের ‘সুপারম্যান’ এবি ডি ভিলিয়ার্স।
১৪ ম্যাচ শেষে রাজস্থান রয়্যালস্ট ১৪ পয়েন্ট ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ পয়েন্টে টুর্নামেন্ট শেষ করল।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago