একশ চারজন আরোহী নিয়ে কিউবার রাষ্ট্রায়াত্ত বিমান পরিবহন সংস্থা কিউবানার একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে। খবর বিবিসি।
স্থানীয় সময় বেলা ১২টা ৮ মিনিটে রানওয়ে থেকে উড়ার পরই উড়োজাহাজটি বিমানবন্দর এবং সান্তিয়াগো দে লাস ভেগাস শহরের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।
বিমানটি হাভানার পূর্ব অংশের ওলগিনে যাচ্ছিল। এর ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন নয়জন বিদেশি ক্রু। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে বিবিসি আশঙ্কা করছে।
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
