২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৭

খুলনা সিটি করপোরেশন নির্বাচনকালে সংঘটিত অনিয়ম ও হুমকির ঘটনায় হতাশ যুক্তরাষ্ট্র

Google+ Pinterest LinkedIn Tumblr +

পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন প্রশাসক ও দূতের বৈঠক: ঢাকা সফররত মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রীণকে নিয়ে বুধবার বিকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গ্রীণ ও বার্নিকাট উভয়েই গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় উপস্থিত এক জ্যেষ্ঠ কূটনৈতিক সংবাদদাতা পর্যবেক্ষক হিসেবে খুলনা নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন জানতে চান। জবাবে রাষ্ট্রদূত বলেন- এটা খুব উৎসাহজনক যে, অনেক রাজনৈতিক দল খুলনার নির্বাচনে অংশ নিয়েছে। আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। তবে ওই নির্বাচনে বল প্রয়োগ, ভোটারদের বাধা দান, ভাঙচুর এবং অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তার স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পরবর্তী নির্বাচনের জন্য এটি জরুরি উল্লেখ করে তিনি বলেন- সেখানে অনিয়ম ও হুমকির যেসব ঘটনা ঘটেছে তা ‘খুব হতাশাজনক’। এ সময় আগামী নির্বাচনগুলোতে সব দল রাজনৈতিক দলকে আইনের সীমার মধ্যে থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও প্রতিপক্ষের পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়াসহ দিনব্যাপী বিস্তর অনিয়মের অভিযোগ মিলেছে। এ অবস্থায় রাতে চূড়ান্তভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন।

Share.

Comments are closed.