Categories: জাতীয়

২০১৭ বয়ে আনুক শান্তি

কড়া নিরাপত্তা আর পৌষের হাড় কাঁপানো কনকনে শীতের মাঝে উত্তাপ নিয়ে এসেছে ইংরেজি নতুন বছর। স্বাগতম ২০১৭ খ্রিস্টাব্দ। পাওয়া না-পাওয়ার হিসাব চুকিয়ে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা নিয়ে এসেছে বছরটি।

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জাতীয় নেতারা। পৃথক পৃথক বাণীতে দেশবাসীর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা।

বিশ্বের অন্যান্য দেশের মতো নদীমাতৃক বাংলাদেশেও বাহারি ফুল, গ্রিটিংস কার্ড আর উপহার সামগ্রীসহ নানা আয়োজনে বরণ করা হচ্ছে ইংরেজি নববর্ষকে। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমের এ যুগে এখন ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ে বেশি ব্যস্ত মানুষ।

নববর্ষের আনন্দ শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের এমপি  মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করায় দেশবাসীর মধ্যে আইন-শৃঙ্খলা নিয়ে নতুন করে  উদ্বেগের সৃষ্টি হয়েছে।

২০১৬ কে বিদায় জানিয়ে ২০১৭ তে পা রেখেছে বিশ্ব। ভৌগোলিক অবস্থান আর সময়ের ব্যবধানে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বর্ষবরণ করলেও সবার প্রত্যাশা আশা-আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। সন্ত্রাসী হামলার শঙ্কা থাকা সত্ত্বেও ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করা মাত্র দেশবাসী নতুন বছরকে বরণ করেছে।

বিধি-নিষিধের কারণে নতুন বছরকে সম্ভাষণ জানানোর জন্য এবার রাজধানীর রাস্তায় নেই মানুষের ভিড়। ছিল না অন্ধকার আকাশ উজ্জ্বল করে তোলা আতশবাজির রোশনাই। অল্প-স্বল্প আনন্দ আয়োজন যা হয়েছে তার প্রায় সবই মহল্লাকেন্দ্রিক আর ঘরোয়াভাবে।

আজ যথারীতি ঝুলানো হবে নতুন ক্যালেন্ডার। অবশ্য পয়লা বৈশাখের মতো থর্টি ফার্স্ট এ ঘটা করে বর্ষবরণ করি না আমরা। যদিও খ্রিস্টাব্দের মাস-তারিখ ঘিরে পরিচালিত হচ্ছে আমাদের ব্যক্তি, পারিবার, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের দৈনন্দিন কাজকর্ম।

কয়েক বছর ধরে ইংরেজি নববর্ষের প্রথম দিনটা ১ জানুয়ারি পালন করা হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব দিবস হিসেবে। স্কুলের শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকে আজকের দিনটির জন্য। আজ রোববারও নতুন বইয়ের জন্য স্কুলে স্কুলে ভিড় জমাবে শিক্ষার্থীরা।  নতুন বইয়ের ঘ্রাণে তাদের আনন্দ উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেবে।

অর্থনৈতিকভাবে নানা সুখবরের মধ্যেই বিদায়ী বছর ছিল বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলার বছর। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় হামলায় ২৫ জন নিহতের ঘটনায় বাংলাদেশ যেমন স্তব্ধ হয়েছিল তেমনি নাড়া দিয়েছিল বিশ্ববাসীকেও।

এছাড়াও কুমিল্লার তনু, হিন্দু সাধু পরমানন্দ রায়, গাজীপুরের কাশিমপুরে প্রধান কারারক্ষী, কলাবাগানে জুলহাজ মান্নান ও তনয়, বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ড দেশের এ অর্জনকে ম্লান করে দিয়েছে। আর কেন্দ্রীয় ব্যাংক থেকে হ্যাকিং করে টাকা লোপাটের ঘটনাও অর্থমন্ত্রীর দায়িত্বকে করেছে প্রশ্নবিদ্ধ।

একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত বাংলাদেশ বছরের পর বছর লড়াই করে এখন উচ্চ মধ্য আয়ের কাতারভুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। পদ্মাপাড়ে চলছে দেশের বৃহত্তম সেতু নির্মাণের সুবিশাল কর্মযজ্ঞ। রাজধানীতে শুরু হয়েছে মেট্রো রেলের কাজ। চট্টগ্রামে কর্ণফুলী টানেল হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে। বিতর্ক থাকলেও রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে চলছে।

গড় আয়ু, শিক্ষার হার, মাথাপিছু আয় এ তিন মানব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ। আমরা এখন শুধু অর্থনীতির উদীয়মান তারকা নয়, অচিরেই এশিয়ার নতুন বাঘ হিসেবে আবির্ভূত হওয়ার অপেক্ষায়।

আন্তর্জাতিক সংস্থার গবেষক, অর্থনীতিবিদরা বলতে শুরু করেছেন বাংলাদেশের অর্থনীতি এ মুহূর্তে উড়ন্ত সূচনার পর্যায়ে রয়েছে। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছি আমরা। সুন্দর ভবিষ্যতের সংকেত দিচ্ছে আমাদের অর্থনীতি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago