Categories: জাতীয়

মেঘনায় বাল্কহেড ডুবি, ধাক্কা খাওয়া লঞ্চটি বিকল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় এমভি গ্রিনলাইন-৩ নামক লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি বাল্কহেড ডুবে গেছে। এই ঘটনায় দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি বিকল হয়ে পড়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ও জহিরাবাদ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেডের সাথে লঞ্চের ধাক্কা লাগায় লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় চরে উঠে পড়ে। জোয়ারের পানি না বাড়া পর্যন্ত লঞ্চটি নামানো সম্ভব না বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ। দ্রুতগামী লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বর্তমানে লঞ্চটি জহিরাবাদ এলাকার একটি চরে আটকা আছে।
এমভি গ্রিনলাইনের ম্যানেজার শামছুল আরেফীন জানায়, সকাল ৮টায় দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে লঞ্চটি।কয়েকটি বাল্কহেডকে উল্টাপাল্টা চালাতে দেখে মাইকিং করে সরে যেতে বলা হয়। তারপরও একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগলে গ্রিনলাইনের ইঞ্জিন বিকল হয় এবং লঞ্চটি বর্তমানে স্থানীয় চরে আটকা আছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট থেকে গ্রিনলাইন-১ ওই লঞ্চের যাত্রীদের নিয়ে বরিশাল পৌঁছে দিচ্ছে।
স্থানীয় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাশ বলেন, দুর্ঘটনার পর গ্রিনলাইন-৩ ঘটনাস্থল জহিরাবাদ এলাকাতেই আছে। ডুবে যাওয়া বাল্কহেডটির স্টাফরা সাঁতরিয়ে তীরে উঠে আসে। বর্তমানে গ্রিনলাইন-৩ এর কাছে আমাদের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago