তবে আক্রান্তদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ডা. আফসার জানান। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, তাদের হাসপাতালে মহেশপুরের পীরগাছা, পিপলবাড়িয়া ও গোকুলনগর এলাকার ১৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। দলীয় অনুষ্ঠানের খাবার খেয়ে তাদের এই অবস্থা বলে রোগীরা জানিয়েছেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা জানান, মহেশপুরে ফুড পয়জনিংয়ে এ সব মানুষ ডায়রিয়ায় আক্রান্ত। মহেশপুর-কোটচাঁদপুর এলাকার সংসদ সদস্য নবী নেওয়াজ জানান, মঙ্গলবার বিকালে মহেশপুর হাই স্কুল মাঠে সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদার মায়ার কর্মীসভা ছিল। সেখানে প্রায় ২/৩ হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়। নিম্নমানের এ সব খাবার খেয়ে দলীয় নেতাকর্মী, পুলিশ, সংবাদকর্মী ও সরকারী কর্মকর্তারা ডারিয়ায় আক্রান্ত হন। আক্রান্তদের সংখ্যা দুই’শ ছাড়িয়ে যাবে বলে তিনি আশংকা করেন। তিনি অভিযোগ করেন পারভিন তালুকদার মায়া বরিশালের বাকেরগঞ্জ থেকে এখানে এসে পরিবশে নষ্ট করছে। আগে তিনি রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন, আর এখন নি¤œমানের খাবার দিয়ে নেতাকর্মীদের স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করছেন। এমপি নবী নেওয়াজের অভিযোগ মায়া তালুকদার আওয়ামী লীগ থেকে বিতাড়িত টাউট, বাটপাড়, কালো বাজারীদের দলে ভিড়িয়ে মহেশপুরকে অশান্ত করছে। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য পারভিন তালুকদার মায়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। মানবজমিন
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…