দেশের কোথাও রমজানের চাঁদ দেখা যায় নাই, শুক্রবার প্রথম রোজা

দেশের আকাশে কোথাও বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে। প্রথম তারাবিহ হবে বৃহস্পতিবার রাতে।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।এতে বলা হয়, বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হবে রোজা। বৃহস্পতিবার রাত থেকে তারাবিহর নামাজ আদায় এবং শেষ রাতে সেহেরি খেয়ে সিয়াম সাধনার মাস শুরু করবেন মুসলিমরা।

এদিকে গত কয়েক বছর ধরে রমজান মাসে খতম তারাবিহ পড়ার সময় সারাদেশে সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়ে আসছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশন রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কোরআন খতম করার অনুরোধ জানিয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ অধিকাংশ মুসলিম দেশে বৃহস্পতিবার শুরু হচ্ছে পবিত্র রমজান। ইন্দোনেশিয়াসহ আরও কয়েককটি দেশ সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে থাকে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago