২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:২০

দেবদাসের অনুপ্রেরনায়…….

Google+ Pinterest LinkedIn Tumblr +

বাংলাদেশে বিভিন্ন সময়ে শরৎচন্দ্রের ‘দেবদাস’ নিয়ে ৩৫ মি. মিটার এবং বেটা ফরম্যাটে চলচ্চিত্র নির্মিত হয়েছে। এসবের মধ্যে ৩৫ মি. মিটার ফরম্যাটে দুটি চলচ্চিত্র বানিয়েছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম এবং বেটা ফরম্যাটে বানিয়েছিলেন শহিদুল ইসলাম মিন্টু। এসবে দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী চরিত্রে বিভিন্ন সময়ে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী ও আনোয়ারা, শাকিব খান, অপু বিশ্বাস ও মৌসুমী এবং মাহফুজ আহমেদ, তারিন ও তানিয়া আহমেদ। এবার ‘দেবদাস’ গল্পে অনুপ্রাণিত হয়ে নাট্যকার ও নির্মাতা জাকারিয়া শৌখিন নির্মাণ করতে যাচ্ছেন ‘জলসা ঘর’ নামের একটি টেলিফিল্ম। এতে দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী চরিত্রে যথাক্রমে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী ও জাকিয়া বারী মম। তবে জাকারিয়া শৌখিন জানান, চরিত্র ঠিকই থাকবে কিন্তু নাম পরিবর্তন করা হবে।

Share.

Comments are closed.