Categories: জাতীয়

সাতকানিয়ার ট্র্যাজেডির মামলায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণকালে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে কেএসআরএম এর মালিকের বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়ার মক্কার বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে মুরিদুল আলম প্রকাশ মুরাদ (২৭), পূর্ব গাটিয়াডাঙ্গার জাকির হোসেনের ছেলে মো. ইদ্রিছ (২৬), আমিলাইশ এলাকার সোলায়মানের ছেলে হাবিব আহমদ সাহেদ (৩২) এবং হাঙ্গরমুখ (খন্দকার পাড়া) এলাকার মো. ইদ্রিছের ছেলে আজগর আলী (২৮)।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, ইফতার বিতরণের ব্যবস্থাপনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হবে।

এর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ের মধ্যে পদদলনে হতাহতের ঘটনায় শিল্প গ্রুপ কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে; মামলায় ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মঙ্গলবার সকালে সাতকানিয়া থানায় খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদি হয়ে মামলাটি করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কেএসআরএমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। ফৌজদারি কার্যবিধির ৩০৪-এর ক ধারায় মামলা করা হয়।

এর আগে গত সোমবার সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার কাদেরীয়া মুঈনুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে কেএসআরএমের মালিকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণের সময় ভিড়ের চাপে ১০জন নারী ও শিশু নিহত হয়। এই ঘটনায় মোট ২০ জন আহত হন

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago