মিতু হত্যা মামলা,ভোলার জামিন

সাবেক সুপার বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা খুনের ঘটনায় অস্ত্র সরবারহকারী এহতেশামুল হক ওরফে ভোলা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রবিবার তার জামিন আদেশ চট্টগ্রাম আদালতে পৌঁছেছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারি উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘মিতু খুনের মামলার আসামী ভোলা উচ্চ আদালতে জামিন চেয়ে করা আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ৬ মে বিচারপতি শওকত হোসেন ও নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির বলেন, ‘এ ধরনের কোন আদেশ আমরা পাইনি।’

জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন নগরের বাকলিয়া এলাকা থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলিসহ ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায়গত বছরের ২৮ জুলাই বাকলিয়া থানার পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অস্ত্র আইনের মামলাটি বিচারাধীন থাকলেও মিতু হত্যা মামলায় এখনো অভিযোগপত্র জমা দেয়নি তদন্ত সংস্থা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago