আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুইটি টেস্ট ও তিন
ফুটবল মৌসুমের মাঝখানে এই সিরিজ সম্প্রচারে অনাগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়ার টেলিভশন চ্যানেল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে যে, এই সিরিজটি ‘বাণিজ্যিকভাবে টেকসই’ হবে না।
বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে। তবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী বাংলাদেশ।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা তাদের বিকল্প কিছু প্রস্তাব দিয়েছি। এখন তার উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
২০১৫ সালে দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেবার নিরাপত্তার কারণ দেখিয়ে তারা সিরিজ স্থগিত করে। এরপর ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নিরাপত্তার কারণ দেখিয়ে খেলতে আসেনি অস্ট্রেলিয়া। অবশেষে ২০১৭ সালে দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজটি ১-১ ড্র হয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…