Categories: জাতীয়

সেই মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপার সেই মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী যে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সেটি তাকে জানিয়েছেন।

গত মাসে দলীয় লোকদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার আহমেদ।

প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গীর আলম হাসপাতালে এই মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে তার হাতে এক লাখ টাকার একটি চেকও তুলে দেন বলে জানান উপ প্রেস সচিব আশরাফুল খোকন।

সম্প্রতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের উপর হামলার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago