Categories: বিনোদন

এখন সংসার করতে চান অরণি

মডেল আসিফের স্ত্রী মিমা শাহ অরণি বলেছেন ‘আমাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আসিফের সঙ্গে সংসার করতে চাই।’
সোমবার স্ত্রী মিমা শাহ অরণির করা নির্যাতন মামলায় আপস শর্তে ফের ২০ মে পর্যন্ত জামিন পেয়েছেন মডেল কাজী আসিফ রহমান। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শহীদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের পর সাংবাদিকদের এসব কথা বলেন অরণি।
তিনি আরো বলেন, ‘জামিন দেয়ার পর আদালত বলেছেন যে কোনো শর্তে আগামী ২০ মে’র মধ্যে আপনাদের আপস করতে হবে। আর আপস শর্তে আজ আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত।’
এর আগে ২৫ এপ্রিল আদালত ৬ মে পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেন। ২৩ এপ্রিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসিফের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী মিমা শাহ অরণি। এরপর ২২ এপ্রিল মালয়েশিয়া থেকে ফেরার পথে বিমানবন্দর এলাকায় হাজারীবাগ থানা পুলিশের হাতে গ্রেফতার হন আসিফ।
উল্লেখ্য, ২০১৫ সালে আসিফ ও অরণি বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে। আসিফ ইতোমধ্যে বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নজর কেড়েছেন। এরপর নিয়মিত ছোট পর্দায় কাজ করে চলেছেন তিনি। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ‘ঘাসফুল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সর্বাধিক আলোচনায় আসেন আসিফ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago