খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল শুনানি ফের বুধবার পর্যন্ত মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে।
খালেদা জিয়াকে দেয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ শুনানি শেষ করেছেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করেছেন। তার অসমাপ্ত শুনানি বুধবার করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ শুনানির শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান তার বক্তব্য উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। কেন খালেদা জিয়ার জামিন বাতিল হওয়া উচিৎ- সে বিষয়ে তারা আদালতের সামনে যুক্তি তুলে ধরেন।
এ শুনানি ঘিরে আজ সকাল থেকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়। আদালত প্রাঙ্গণে ঢোকার সময় তল্লাশি করা হয় সবাইকে।
বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। এর আগ গত ৮ এপ্রিল আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে দেয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল গ্রহণ এবং খালেদা জিয়ার জামিন স্থগিত রেখে গত ১৯ মার্চ আপিল বিভাগ আদেশ দেয়। ওই আদেশে রাষ্ট্রপক্ষ এবং দুদককে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। একইসঙ্গে এ আপিল শুনানির জন্য তারিখ নির্ধারণ করে আজ ৮ মে শুনানির জন্য দিন ঠিক করেন আপিল বিভাগ এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশটি (জামিন আদেশ) স্থগিত করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। সেই থেকে তিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি থেকে দন্ড ভোগ করছেন। পরে রায়ের অনুলিপি পাওয়ার পর আপিল করেন খালেদা জিয়া। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরবর্তীতে জামিন আবেদনের পর হাইকোর্ট ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। ওই জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আবেদনের পর আপিল বিভাগ জামিন স্থগিত করে লিভ-টু আপিল করতে বলেন। সে অনুসারে লিভ-টু আপিল দায়েরের আদালত তা মঞ্জুর করে আপিলের সারসংক্ষেপ দিতে নির্দেশ দেন।
দুদক কৌসুলি খুরশীদ আলম খান বলেন, আজ আপিল শুনানিতে জামিনের বিরুদ্ধে প্রত্যেকটি যুক্তি সুস্পষ্টভাবে আইনি ব্যাখ্যা দিয়ে আদালতে তুলে ধরা হয়েছে। হাইকোর্ট যেসব যুক্তিতে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন সেই যুক্তিগুলো খণ্ডন করেছি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago