শিবগঞ্জে ধান ক্ষেত থেকে ৪ লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউপির ডাবইর ও বাদলাদিঘী গ্রামের মাঝখানের পাথারের ধানক্ষেতে পাওয়া চারটি গলাকাটা লাশের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।এরা হল আটমুল ইউনিয়নের কাঠগাড়া চকপাড়া গ্রামের পান বিক্রেতা শাহাবুল ইসলাম (৩৩) ও একই গ্রামের রংমিস্ত্রি জাকারিয়া (৩০)। পুলিশ ময়না তদন্তের জন্য লাশগুলো শহীদ জিয়া মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
দুপুরে বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের জানিয়েছেন, কি কারণে এই নৃশংসতম হত্যাকাণ্ড এবং কারা এর পেছনে রয়েছে তার অনুসন্ধান চলছে।
এদিকে ধানক্ষেতে চারজনের গলাকাটা লাশ দেখে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার সকালে লাশগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামের পাশে বাদলাদিঘী এলাকার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।
শিবগঞ্জের ওসি শাহিদ মাহমুদ খান ঘটনা সম্পর্কে দুপুরে বলেন, দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শাহাবুল ও জাকারিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। বিশেষ করে শাহাবুলের মা জাহানারা বেগমের কান্না থামছেই না।
শাহাবুলের ছোট ভাই জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের জানান, তার ভাই রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত ৯টার দিকে বাসায় ফোন করে বলেছিল, তার কাজ শেষ কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো। কিন্তু ভাইতো আর ফিরলো না, পেলাম তার লাশ!

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago