২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

মরক্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Google+ Pinterest LinkedIn Tumblr +

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসি)-এর কনফারেন্স অব পার্টিস’র (কপ-২২) উচ্চ পর্যায়ের দু’টি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে আজ বিকেলে এখানে পৌঁছেছেন। ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত। মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসি-এর ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় (মরক্কো) বিকেল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নেয়া যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।
শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিশ্বের ৫০টিরও বেশি সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কপ-২২’র উচ্চ পর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকেলে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২তম কনফারেন্স অব দ্যা পার্টিস সারভিং এজ দ্যা মিটিং অব দ্যা পার্টিস অব দ্যা কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্যা পার্টিস সারভিং এজ দ্যা মিটিং অব দ্যা পার্টিস অব দ্যা প্যানিস এগ্রিমেন্ট) যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও বন এবং পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

Share.

Comments are closed.