Categories: বিনোদন

সুশান্ত-শ্রদ্ধা জুটি বাঁধছেন!

এ প্রজন্মের জনপ্রিয় দুইঅভিনয় শিল্পী সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর। এবার একসঙ্গে জুটিবদ্ধ বাঁধছেন তারা।
নিতেশ তিওয়ারি পরিচালিত পরবর্তী সিনেমাতে দেখা যাবে এই জুটিকে। সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
জানা যায়, সঞ্জয় পুরান সিং চৌহানের চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্ত-শ্রদ্ধাকে। সিনেমাটিতে একজন নভোচারীর চরিত্রে সুশান্ত অভিনয় করবেন বলে জানা যায়। তবে আপাতত সিনেমাটির কাজ বন্ধ রয়েছে।
সুশান্ত সিং রাজপুত অভিনীত পরবর্তী সিনেমা দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। ২০১৪ সালে একই নামে মুক্তিপ্রাপ্ত আমেরিকান রোমান্টিক-ট্র্যাজেডি সিনেমার রিমেক এটি। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করছেন সানজানা সাংহাই। এটি পরিচালনা করছেন মুকেশ ছাবরা।
অন্যদিকে সাহো সিনেমার শুটিং করছেন শ্রদ্ধা। এতে তার বিপরীতে অভিনয় করছেন প্রভাস। বর্তমানে আরব আমিরাতে ছবিটির শুটিং চলছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago