বিপিএলে প্রথম হাজারি ক্লাবে মুশফিক

আর মাত্র ৫ রান হলেই নতুন মাইলফলক। এমন সমীকরণ নিয়েই সোমবার মাঠে নেমেছিলেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহীম। আর তা করে দেখালেন এ ব্যাটসম্যান। প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক হাজারী ক্লাবে পৌঁছেছেন তিনি। সোমবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে এ মাইলফলকে পৌঁছান দেশসেরা এ ব্যাটসম্যান।

বিপিএল এলেই যেন আরও বদলে যান মুশফিক। বরাবরই ব্যাট হাতে সবচেয়ে সফল থাকেন এ ব্যাটসম্যান। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের আসরেও এখন পর্যন্ত প্রথম দ্বিতীয় সেরা ব্যাটসম্যান এ মুশফিকই। তার সামনে আছেন রয়েছেন কেবল সতীর্থ শাহরিয়ার নাফীস। চার ম্যাচে ১৭৪ রান করেছেন তিনি।

এদিন শেষ ওভারে ব্যাটিংয়ে নামেন মুশফিক। তখন দলের জন্যব প্রয়োজন ৭ রান। এর আগে এমন সমীকরণে বিপিএলে তিনটি ম্যাচে হেরেছে ব্যাটিং দলই। তবে এবার সে জুজু আর হতে দেননি মুশফিক। চার বলেই দলের জয় নিশ্চিত করেন তিনি। আর ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় বল মোকাবেলা করে চার মেরে হাজারী ক্লাবে পৌঁছান মুশফিক। এর এক বল পর পরের বলে আরও একটি চার মেরে নিশ্চিত করেন দলের জয়। শেষ পর্যন্ত ১০ রানে অপরাজিত থেকেন তিনি।

বিপিএলে মুশফিকের ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৬। এ পর্যন্ত খেলেছেন ৩৮টি ম্যাচ। সব মিলিয়ে বিপিএলে তার রান সর্বোচ্চ ১০০৫ রান। আগের তিন আসরেও সব মিলিয়ে ছিলেন সবার ওপরে।

মুশফিকের পরই রয়েছেন জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান। তবে রানের ক্ষেত্রে পিছিয়ে আছেন প্রায় ২২৫ রান। সংখ্যাটা দিন শেষে হয়তো আরও বড় হতে পারে। ৩৭ ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ৭৭৫। তৃতীয় অবস্থানে রয়েছেন এনামুল হক বিজয়। তার সংগ্রহ ৪০ ম্যাচে ৭৬২।

আর চতুর্থ অবস্থানে রয়েছেন একজন বিদেশি। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ব্র্যাড হজ। ২৩ ম্যাচ খেলে করেছেন ৭৫৬ রান। রান সংগ্রহের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ ম্যাচ খেলে তার রান ৭৪৩।

নাম ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ স্ট্রাইক রেট হা.সে./সে.
মুশফিকুর রহীম ৩৮ ৩৪ ১০০৫ ৮৬ ১২৯.২২ ৭/০
সাকিব আল হাসান ৩৭ ৩৭ ৭৭৫ ৮৬* ১৩৬.৯২ ৩/০
এনামুল হক বিজয় ৪০ ৩৬ ৭৬২ ৮৩ ১১৯.৬২ ৩/০
ব্র্যাড হজ ২৩ ২২ ৭৫৬ ৭০* ১৩৩.৮০ ৭/০
মাহমুদউল্লাহ ৪১ ৩৭ ৭৪৩ ৫৬* ১০৮.৬২ ৩/০

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago