শেখ হাসিনাকে ‘ডি-লিট’ উপাধি দিচ্ছে ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডি-লিট’ ডিগ্রিতে ভূষিত করছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আগামী ২৬ মে বিশেষ সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনার হাতে ‘ডি-লিট’ ডিগ্রি  তুলে দেয়া হবে। শেখ হাসিনা ছাড়াও বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এস এম ইউসুফকে এ সম্মাননা দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, ‘আগামী ২৬ মে সকালে এই সমাবর্তন উৎসব শুরু হবে। প্রথম পর্বে থাকবে বিশেষ সমাবর্তন। এই অনুষ্ঠানে শেখ হাসিনাসহ তিন গুণীর হাতে তুলে দেয়া হবে ডি-লিট সম্মাননা। ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এখানে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন৷ আমাদের কাছে এটা গর্বের বিষয়৷’
উপাচার্য জানান, ‘গত বছর আমরা বিশিষ্ট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশের বিশিষ্ট লেখক-অধ্যাপক আনিসুজ্জামানকে ডি-লিট উপাধি দিয়েছিলাম৷
আগামী ২৫ মে শেখ হাসিনা বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন। সেখানে তিনি বিশ্বভারতী চত্বরে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন। ২৫ কোটি রুপি ব্যয়ে এই ভবন নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago