চট্টগ্রামে চলন্ত বাসে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা নিয়ে শনিবার দুপুর একটার দিকে নগরীর ওয়াসার মোড়ে এনিয়ে তুলকালাম ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্রজনতা বাসের চালক ও এক সহকারীকে ধরে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ কনগরীর চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাসে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে জনতা চালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।গণপিটুনীর কারণে চালক হেলপার দুজন আহত হয়েছে।আটক চালকের নাম রাসেল (৩৪) সহকারীর নাম হানিফকে (২৬)চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও মামলা হয়নি।
নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বাসে করে যাওয়ার সময় দামপাড়া ওয়াসার মোড়ে আসলে খালিবাসে চালক ও হেলপার মিলে ৩ জন মেয়েটিকে বাসের মধ্যে আটকে ধর্ষণের চেষ্টা করে জানিয়ে ঘটনাস্থল থেকে প্রতক্ষ্যদশীরা ছাত্র আশফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি হেলপারকে ধাক্কা দিয়ে বাস থেকে লাফিয়ে পড়ে।এতে আসে পাশের লোকজন জড়ো হয়ে বাসটি আটক করে চালক ও সহকারীকে ধরে পিটুনী দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চক বাজার থানায় নিয়ে যায়।

