রেকর্ড হারে শুরু বাংলাদেশ নারী দলের

ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ১০৬ রানে হারলো বাংলাদেশ।
এটি বাংলাদেশ নারী দলের ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে হার। ওয়ানডেতে রানের দিক থেকে বাংলাদেশের মেয়েদের আগের সবচেয়ে বড় হার ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২০১৩ সালে জোহানেসবার্গে ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯৫ রানে।
ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একই ভেন্যুতে আগামী ৬ মে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
পচেফস্ট্রটে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ট্রাইয়নের ৪২ বলে ৬৫, লি’র ৬৪ বলে ৫৪ ও নাইকার্কের ৫২ বলে ৪৪ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে প্রোটিয়ারা। বাংলাদেশের জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।
জয়ের জন্য ২৭১ রানের টার্গেটে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১ রান করে ফিরেন মুরশিদা খাতুন। এরপর জুটি বেধে দলকে খেলায় ফেরান আরেক ওপেনার সানজিদা ইসলাম ও ফারজানা হক। জুটিতে ৬৩ রানের বেশি যোগ করতে পারেননি তারা। দ্বিতীয় উইকেটের পতনের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।
৪৪ রানের ব্যবধানে পরের ৭ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৯ উইকেটে ১১২ রানে পরিণত হয় তারা। এখানেই বড় ব্যবধানে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। তবে দশম ও শেষ উইকেটে ৫২ রানের জুটি গড়ে বাংলাদেশের হারের ব্যবধান কমান ফারজানা ও পান্না ঘোষ। ২৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে পান্না আউট হলেও ১৪৬ বলে অপরাজিত ৬৯ রান করেন ফারজানা। তার ইনিংসে ৫টি চার ছিলো।
শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস গিয়ে থামে ১৬৪ রানে। তখনো ইনিংসের ৩ বল বাকি ছিলো। দক্ষিণ আফ্রিকার নাইকার্ক ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার ট্রাইয়ন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago