Categories: বিনোদন

এক মঞ্চে গাইলেন শাহানা কাজী, নেহা কাক্কার ও আতিফ আসলাম

কণ্ঠশিল্পী শাহানা কাজী আবারও বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে টরন্টো মাতালেন। গত ২৮ এপ্রিল, শনিবার, টরন্টোর হারশী সেন্টারে অনুষ্ঠিত হয় ‘আতিফ ও নেহা লাইভ ইন কনসার্ট’ শীর্ষক একটি মেগা কনসার্ট। সেখানে বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নেহা কাক্কার ও আতিফ আসলামের সাথে এক মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী।
বাঙালি কন্যা ‘শাহানা কাজী’ তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানটি দিয়ে কনসার্টটির সূচনা করেন এবং বলিউডের আরো বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করেন। সাত হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যুটি ছিল পুরাপুরি শ্রোতা-দর্শকে ভর্তি। এবার কনসার্টে শাহানা কাজী ও আতিফ আসলামের পোশাক ছিল পুরাপুরি ম্যাচ করা। দুজনই কালো, সাদা এবং রূপালী থিমে সজ্জিত ছিলেন।
আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত কণ্ঠশিল্পী শাহানা কাজী এর আগেও বলিউডের প্রখ্যাত কণ্ঠশিল্পী সুনিধি চৌহান, সোনু নিগম, কুমার শানু, অলকা ইয়াগনিক, আতিফ আসলাম ও আয়ুষ্মান খোরানার সঙ্গে বেশ অনেকগুলো কনসার্টে একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন।
আতিফ আসলামের সাথে এটি ছিল তার তৃতীয় কনসার্ট। শাহানা কাজী এর আগে হারশী সেন্টারে আরো তিনবার লাইভ পারফর্ম করেছেন। তিনিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত গায়িকা যিনি টরন্টোর প্রায় বিশ হাজার শ্রোতা-দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কনসার্ট ভেন্যু এয়ার কানাডা সেন্টারেও লাইভ পারফর্ম করেন যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ স্থানীয় তারকারা পারফর্ম করে থাকেন।
বলিউড কনসার্টের পাশাপাশি গত বছর টরন্টোতে অনুষ্ঠিত কানাডার বাংলাদেশ ফেস্টিভ্যাল-এ বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন এবং ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালী যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদীর সঙ্গেও এক মঞ্চে গান করে শ্রোতা দর্শকদের মাতিয়েছেন তিনি।
শাহানা কাজী টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ২০১৫ সালে কানাডা থেকে প্রকাশিত হয় শাহানা কাজীর ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম। আর এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক সঙ্গীতাঙ্গনে সুরের মায়াজালে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহানা কাজী।
লাইভ কনসার্টের এত ব্যস্ততার মধ্যেও তিনি শ্রোতাদের জন্য বেশ কিছু নতুন বাংলা গান প্রস্তুত করছেন ও দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় শাহানা কাজী। বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ-এ ফলোয়ারের সংখ্যা প্রায় ২২ লাখ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago