যৌন কেলেঙ্কারির জেরে নোবেল পুরস্কার স্থগিত

সুইডিশ একাডেমি, যারা সাহিত্যে নোবেল পুরষ্কার নির্ধারণ করে, এতো বড়ো সঙ্কটে আর কখনো পড়েনি।

নজিরবিহীন এই সংকটের মূলে রয়েছেন সুইডিশ একাডেমি বোর্ডের একজন নারী সদস্যের স্বামী।

গত বছরের নভেম্বর মাসে ফরাসী একজন ফটোগ্রাফার জ্যঁ ক্লদ আর্নল্টের বিরুদ্ধে ১৮ জন নারী যৌন হয়রানির অভিযোগ আনেন।

অভিযুক্ত এই ফটোগ্রাফার সুইডিশ একাডেমির বোর্ডের একজন সদস্য, কবি ও লেখক কাটারিনা ফ্রস্টেনসনের স্বামী। সুইডিশ একাডেমির আর্থিক সহযোগিতায় একটি সাংস্কৃতিক প্রকল্প পরিচালনা করতেন তিনি।

বলা হচ্ছে, কথিত এসব ঘটনার বেশ কয়েকটি ঘটেছে এই একাডেমিরই বিভিন্ন ভবনে।

অভিযোগ ওঠার পর সুইডিশ একাডেমি মিজ ফ্রস্টেনসনকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয়। এনিয়ে বিভক্ত হয়ে পড়ে সুইডিশ একাডেমি। ফলে তাকে সরানো যায়নি।

পরে এ নিয়ে ক্ষোভ-প্রতিবাদ বাড়তে থাকলে কাটারিনা ফ্রস্টেনসন নিজে এবং একাডেমির প্রধানসহ মোট ছ’জন পদত্যাগ করেন।

সুইডিশ একাডেমিতে সদস্যরা আজীবনের জন্যে নির্বাচিত হয়ে থাকেন। কোন কিছুতে অংশ নিতে অপারগতা প্রকাশ করতে পারলেও তাদের পদত্যাগের বিধান নেই।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago