Categories: জাতীয়

পাহাড়ে ফের অশান্তঃ২৪ ঘন্টায় নিহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র তৎপরতায় আবারো রক্তাক্ত হয়ে উঠছে পাহাড়ি জনপদ। গত ২৪ ঘন্টায় প্রভাবশালী জনপ্রতিনিধি এ্যাডভোকেট শক্তিমান চাকমা ও সম্প্রতি গঠন হওয়া গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রধান বর্মা চাকমাসহ অন্তত ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৮ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস(এমএন লারমা) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। এই ঘটনার রেশ কাটতে নাকাটতেই মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে শক্তিমানের অন্তষ্ট্যেক্রিয়া অনুষ্ঠান শেষে ফেরার পথে আবারো সেই একই পক্ষের অতর্কিত ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও জেএসএস এম এন লারমা সমর্থিত ৫ নেতাকর্মী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) আহ্বাযক তপন জ্যোতি চাকমা বর্মা (৪৮), জেএসএস সংস্কার সমর্থিত সেতু লাল চাকমা (৪০) ভাড়ায় চালিত মাইক্রো চালক পানছড়ির বাসিন্দা মো: সজিব (৩৬) ,মহালছড়ি যুব সমিতির সুজন চাকমা (৩২) ও তুজিম চাকমা (২৯) বলে জানা গেছে।

ঘটনার সময় আগেথেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তপন জ্যোতি চাকমাকে বহন করা মাক্রোবাস লক্ষ করে গুলি করলে ভাড়ায় চালিত মাইক্রোড্রাইভার গুলিবিদ্ধ হয়। এ সময় বিভক্ত আরো দু’অস্ত্র ধারী হামলাকারী গ্রুপ সে গাড়ীতে গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনার জন্য সংগঠনটি প্রতিপক্ষ গ্রুপ প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago