জঙ্গিদের কোনো ধর্ম ও দেশ নেই : প্রধানমন্ত্রী

যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের কোনো ধর্ম ও দেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩ মে) বেলা ১১টায় রাজধানীর কুর্মিটোলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে জঙ্গিবাদ আন্তর্জাতিকভাবে ভয়াবহ আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও অপতৎপরতা শুরু করেছিল জঙ্গিরা। তারা রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল। এসময় অনেকেই ধারণা করেছিলেন এই সংকট বাংলাদেশ একা এটা সমাধান করতে পারবে না। কিন্তু র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জঙ্গিদের দমন করা সম্ভব হয়।

জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, যারা জঙ্গি তৎপরতা চালায় তাদের কোনো ধর্ম ও দেশ নাই। জঙ্গিবাদ বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করলেও বাংলাদেশ সেক্ষেত্রে ব্যতিক্রম। জঙ্গিবাদী দেশ হিসেবে বাংলাদেশের মানুষকে কেউ যেন অপবাদ দিতে না পারে সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সেক্ষেত্রে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

র‍্যাবকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, হলি আর্টিজানসহ দেশের যেখানেই জঙ্গি তৎপরতার চেষ্টা হয়েছে র‍্যাবের সদস্যরা তা নস্যাত করে দিয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago