২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

উত্তাল সাগরে ভাসছেন ৪ মাঝিমাল্লা

Google+ Pinterest LinkedIn Tumblr +

চট্টগ্রাম প্রতিনিধি: নিম্নচাপের কবলে পড়ে টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের ৪ মাঝিমাল্লা বঙ্গোপসাগরে ভাসছেন বলে খবর পাওয়া গেছে। মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে নিম্মচাপের প্রভাবে উত্তাল সাগরে তারা আটকা পড়েছেন বলে জানা গেছে।

সেন্টমার্টিন দ্বীপের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান, দীর্ঘদিন সাগরে মাছ শিকার বন্ধ থাকার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সতর্ক সংকেত থাকা সত্বেও গত ৪ নভেম্বর ভোর রাতে অভাবগ্রস্থ ওই ৪ জেলে সেন্টমার্টিন দ্বীপে মাছ শিকারে যায়। এরা হলেন, কুনাপাড়ার মৃত ইউসুপ আলীর ছেলে আবদুর রহমান মাঝি (৪০), পশ্চিমপাড়া সুলতান আহমদের ছেলে শামসুল আলম (২৫), পশ্চিমপাড়ার রায় উল্লাহ (৪৫), মাঝেরপাড়া মোঃ কবিরের ছেলে মোঃ আমিন (২৪)।

ওই দিন বিকালে তাদের সেন্টমার্টিনের কুলে ফেরার কথা ছিল। কিন্ত ইঞ্জিন বিকল হওয়ায় তারা ফিরতে পারেননি। বর্তমানে তারা শাহপরীরদ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোন ফিশিং ট্রলার তাদের উদ্ধারে সাহস পাচ্ছেননা। তবে তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। তবে বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড বাহিনীকে জানানো হয়েছে।

Share.

Comments are closed.