Categories: জাতীয়

ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে দাবি করেছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান

  1. ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে দাবি করেছেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘আমার সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলেছেন। ট্যাক্স ফাইলের বাইরে আমার আর কোনও সম্পদ নেই।’
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় দুদক কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বজনদের সম্পদের ব্যাপারে ডিআইজি মিজান বলেন, তাদের সবার ট্যাক্স ফাইল আছে। নারীঘটিত অভিযোগের ব্যাপারে তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ অভিযোগের তদন্ত চলছে। তারাই বলতে পারবেন, তারা প্রমাণ পেয়েছেন কি-না।
অন্য এক প্রশ্নের জবাবে ডিআইজি মিজান বলেন, ‘এক নারী সাংবাদিকের সঙ্গে কনভারসেশন (কথোপকথন) হয়েছে। এজন্য আমি স্যরি।’
এদিকে, অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে দুদকের সচিব ড. সামসুল আরিফিন বলেন, আমাদের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি তার পক্ষে কিছু কাগজপত্র দাখিল করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হবে।
ডিআইজি মিজানের অবৈধ সম্পদ থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তার অর্জিত সম্পদের পরিমাণ জ্ঞাত আয়ের বাইরে। এই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী রবিবার তিনি আরও কিছু কাগজপত্র জমা দেবেন। সেগুলোও যাচাই-বাছাই করা হবে।
বৃহস্পতিবার সকালে অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে  জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি মিজানুর রহমানকে দুদক কার্যালয়ে তলব করা হয়।
ডিআইজি মিজান ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন- দুদকে এমন অভিযোগ রয়েছে। তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে বলে অভিযোগ আছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এছাড়া দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদকের কর্মকর্তারা জানিয়েছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago