বুধবার (২ মে) চট্টগ্রামের পতেঙ্গা সৈকত থেকে নবম শ্রেণির এক ছাত্রী তাসফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করেছে পুলিশ
তাসফিয়া নগরীর সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তার বাবা মো. আমিন উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। তারা নগরের ওআর নিজাম রোডের রোজ গার্ডেন নামের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকতেন। আদনান মির্জা নগরের দক্ষিণ খুলশী এলাকায় থাকে। সেও সানসাইন গ্রামার স্কুলের শিক্ষার্থী।
জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আদনানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তাসফিয়ার। মঙ্গলবার (১ মে) তারা দেখা করার জন্য নগরের গোলপাহাড় মোড়ের চায়না গ্রিল রেস্টুরেন্টে যায়। সেদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চায়না গ্রিল রেস্টুরেন্টে ঢোকে তাসফিয়া ও আদনান। ৬টা ৩৭ মিনিটে দুইজনেই বের হয়। সেখানে প্রায় ২২ মিনিট তারা অবস্থান করে। এসময় কি কথা হয়েছিল তাদের মধ্যে?
ওই রেস্টুরেন্টের কয়েকজন ওয়েটারের সঙ্গে কথা বলে জানা যায়, তাসফিয়া-আদনান রেস্টুরেন্টে অবস্থান করেছে ২২ মিনিট। ২ পিস কেক ও ২টি আইসক্রিম অর্ডার করে সামনে আনেন আদনান। এ সময় তাদের মধ্যে তেমন হাসি-খুশির ভাব ছিল না। আইসক্রিমগুলো খেলেও কেক না খেয়ে বের হয়ে যান তারা।
অন্য একজন ওয়েটার জানান, তারা যখন মূল রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন তখন আদনান আগে বের হয়ে যান। এর কয়েক মিনিট পর বের হন তাসফিয়া।
ভিডিও ফুটেজে দেখা যায়, ৬টা ২৯ মিনিটে ওই রেস্টুরেন্টের নিচে নামেন দুজন। এরপর আলাদা সিএনজি অটোরিকশা করে জিইসি মোড়ের দিকে রওনা হয়।
রেস্টুরেন্টের ম্যানেজার রাজিব দে বলেন, ‘আমাদের কাছে দুইটি ফুটেজ আছে। একটা রেস্টুরেন্টের ভেতর ও অন্যটি নিচের। নিচের ফুটেজে দুজনকে আলাদা সিএনজি অটোরিকশা করে যেতে দেখি। তবে অন্ধকার হওয়ায় ওই দুটির অটোরিকশার নাম্বার বোঝা যাচ্ছে না।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…