২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৪

কুনিও হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

Google+ Pinterest LinkedIn Tumblr +

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি এবং খাদেম রহমতুলাহ হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৬ নভেম্বর) ভোরে রংপুরের শাহাবাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮) ও মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)।

পুলিশ জানায়, সাহাবাজপুর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার কাছে গোপন আস্তানায় বসে বৈঠক করছিল জেএমবির কয়েকজন সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে পুলিশ সেখানে অভিযান শুরু করলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ করিম, কনস্টেবল আসাদ, কোতোয়ালি থানার কনস্টেবল কুতুবসহ চারজন আহত হন।

পুলিশও আত্মরক্ষার্থে প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল-এ) আতাউর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share.

Comments are closed.