২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১৭

সড়ক দুর্ঘটনার শিকার তাসকিন

Google+ Pinterest LinkedIn Tumblr +
ছোট্ট একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। তবে খুব বেশি ক্ষতির শিকার হন নি তিনি। শনিবার বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে এই দুর্ঘটনার তথ্য জানা যায়।
তাসকিন জানান, আমি এবং জনি আহমেদ রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার এসে মেরে দিল রিকশায়। জনিও পড়লো তার উপরে আমি পড়লাম। ওর উপরে পড়ায় বেশি ব্যথা পাইনি… কয়দিন ধরেই হালকা পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি।
তিনি আরো বলেন, ‘সবগুলাই ফাড়া হিসেবেই ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে… ভালো সময়, তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।
উল্লেখ্য, কিছুদিন ধরেই অফ ফর্মে আছেন জাতীয় দলের এই তারকা পেসার। পিঠের ইনজুরিও তাসকিনকে বেশ বেকায়দায় ফেলেছে।
Share.

Comments are closed.